হযরত ইমাম সাদেক (আ.) রসুলের (সা.) বরাত দিয়ে বর্ণনা করেন যে, তিনি বলেন: যখন খাবারের জন্যে দস্তরখানা বিছানো হয় তখন চার হাজার ফেরেশতা তার আশপাশে সমবেত হন। যদি বান্দারা বিসমিল্লাহ বলে, তাহলে ফেরেশতারা বলেন: “আল্লাহ তোমাদের প্রতি এবং তোমাদের খাবারে বরকত দান করুন!” আর শয়তানকে সম্বোধন করে বলেন, “এই ফাসেক, দূর হ! এদের উপর তোর কোনো কর্তৃত্ব নেই।” আর যদি বান্দারা বিসমিল্লাহ না বলে তাহলে ফেরেশতারা শয়তানকে বলেন, “এই ফাসেক, আয় এবং এদের সঙ্গে খাবার খা!”
খাবারের পর যখন দস্তরখানা উঠানো হয় তখন আল্লাহকে স্মরণ করা না হলে ফেরেশতারা বলেন: “মানুষকে আল্লাহ নেয়ামত দান করেছেন, কিন্তু তারা নিজেদের প্রভুকে ভুলে গেছে।” (আল মোহসেন, আহমাদ ইবনে খালেদ বারকি, ২য় খন্ড, পৃ. ৪৩২।)
181
আগের পোস্ট
