পর্দা বিষয়ক মাসলা-মাসায়েল

by Syed Yesin Mehedi

প্রশ্ন-২৬: পারিবারিক ছবিসমূহকে কি না-মাহরাম ব্যক্তির দ্বারা ওয়াশ করা জায়েজ?
উত্তর: যদি ছবির মালিককে না চেনে এবং ফেসাদের কারণ না ঘটে তাহলে আপত্তি নেই। (ইস্তিফতা)
প্রশ্ন-২৭: মেয়েরা কি মেয়েদের জন্য পেশ ইমাম হতে পারে?
উত্তর: এহতিয়াতে ওয়াজিব অনুসারে পারে না। (তাহরিরুল উসিলা, খঃ ১, পৃঃ ২৫৯)
প্রশ্ন-২৮: মোহরানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে কনে ও বরের ঐক্যমত্যই কি শর্ত, নাকি তাদের পিতামাতারও এ ব্যাপারে মতামত প্রদানের অধিকার রয়েছে?
উত্তর: নির্ভর করে বর ও কনের ঐক্যমত্যের উপর। (ইস্তিফতা)
প্রশ্ন-২৯: যদি মা অথবা বাবা ইসলাম এবং তার ধর্মীয় পবিত্র বিষয়াদি সম্পর্কে বিরোধিতা করে তাহলে তাদের সাথে সন্তানের সম্পর্ক কিরূপ হওয়া উচিত?
উত্তর: আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে না এবং সম্মানের সাথে তাদেরকে ইরশাদ ও পথ নির্দেশনা দান করার চেষ্টা চালাবে। (ইস্তিফতা)
প্রশ্ন-৩০: কিছু কিছু বই কিতাবে শ্যালিকার (স্ত্রীর বোন) মাহরামত্ব সম্পর্কে ভুল মাসআলা ছাপা হয়েছে। অনুগ্রহপূর্বক এমর্মে সঠিক হুকুমটি কি বর্ণনা করবেন?
উত্তর: শ্যালিকা (স্ত্রীর বোন) মাহরাম নয়। (ইস্তিফতা)

সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔