পর্দা বিষয়ক মাসলা-মাসায়েল

by Syed Yesin Mehedi

(৪) যে সব পোশাক দৃষ্টি আকর্ষণ করে তা পরা থেকে স্ত্রীলোকদের বিরত থাকা উচিত
প্রশ্ন: স্ত্রীলোকদের জন্য ইসলামী পর্দার পরিমাণ কতটুকু? আর এ উদ্দেশ্যে যদি লম্বা আলখাল্লা কাপড় আর শালোয়ার ও স্কার্ফ পরে তাহলে কি যথেষ্ট হবে? আর আসলে স্ত্রীলোকদের জন্যে না-মাহরাম ব্যক্তির সম্মুখে কাপড় ও পর্দার ক্ষেত্রে কোন পদ্ধতি মেনে চলা আবশ্যক?
উত্তর : ওয়াজিব হল স্ত্রীলোকের মুখমণ্ডল ও হাতদ্বয়ের কব্জি পর্যন্ত ব্যতিত সমগ্র শরীর না-মাহরামের সামনে ঢেকে রাখা। আর উল্লেখিত পোশাক যদি ওয়াজিব পরিমাণ অংশকে পর্দাবৃত করে তাহলে নিষেধ নেই। তবে চাদর পরা উত্তম। আর যেসব কাপড় না-মাহরামদের দৃষ্টি আকর্ষণ করে সেগুলোকে পরিহার করা উচিত। (ইস্তিফতা)
প্রশ্ন: হযরত ইমাম খোমেনী (রহ.)-র এ ফতোয়া (যেসব কাপড় দৃষ্টি আকর্ষণ করে তা পরিহার করা উচিত)-র প্রতি লক্ষ্য রেখে শালোয়ার ছাড়াই মোটা মোজা পরা যদিও তাতে শরীরের আকৃতি ফুটে ওঠে এবং কোন কোন ক্ষেত্রে সুড়সুড়িকর হয় কিম্বা সেসব জুতো পরা যা হাটার সময় সুড়সুড়িকর শব্দের উদ্রেক করে তা পরা কি জায়েজ?
উত্তর: সব ধরনের সুড়সুড়িকর পরিধেয় পরা থেকে বিরত থাকতে হবে। (ইস্তিফতা)

সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔