ইমাম জাফর সাদিক (আ.) এর শাহাদাত: জ্ঞান, ধৈর্য ও প্রতিরোধের এক মহাকাব্য

by Syed Yesin Mehedi

ইসলামের ইতিহাসে এমন কিছু মহান মনীষী আছেন, যাঁরা শুধু একটি যুগ নয়—সমস্ত কালের জন্য একটি দৃষ্টান্ত হয়ে আছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ষষ্ঠ ইমাম, হযরত জাফর ইবনে মুহাম্মাদ আস-সাদিক (আ.)। তাঁর পবিত্র জীবন যেমন জ্ঞানে উদ্ভাসিত, তেমনি তাঁর শাহাদাত ছিল যুলুম ও অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিরোধের এক অবিনাশী চিহ্ন।

ইমামের পরিচয় ও যুগ

ইমাম জাফর সাদিক (আ.) হিজরি ৮৩ সালে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইমাম মুহাম্মাদ বাকির (আ.) এর পুত্র এবং হযরত আলী (আ.) এর ষষ্ঠ বংশধর। তাঁর ইলমের বিশালতা এতটাই বিস্তৃত ছিল যে, শিয়া ও সুন্নি উভয় ধর্মজ্ঞানীরা তাঁর কাছ থেকে জ্ঞান আহরণ করেছেন। ইমাম আবু হানিফা ও মালিক ইবনে আনাসও তাঁর শিষ্য ছিলেন।


জ্ঞানচর্চার বিপ্লব

ইমাম জাফর সাদিক (আ.) এর সময় ছিল রাজনৈতিকভাবে এক বিশেষ সময়। উমাইয়া ও আব্বাসি খিলাফতের মধ্যবর্তী এই সময়ে ইমাম সুযোগ পান এক বিশাল ইসলামি শিক্ষা আন্দোলন গড়ে তোলার। তাঁর প্রতিষ্ঠিত ‘মাদরাসা জাফরিয়া’ ছিল এমন একটি বিদ্যাপীঠ, যেখানে ৪০০০-এরও বেশি ছাত্র বিভিন্ন ইলমে দ্বীনের প্রশিক্ষণ নিত।

তিনি বলতেন:“যে ব্যক্তি নিজের নফসকে চিনলো, সে তার রবকে চিনলো।”

— (বিহারুল আনওয়ার, আল্লামা মজলিসী, খণ্ড ৭۰)

শাহাদাত ও রাজনৈতিক প্রেক্ষাপট

আব্বাসি খলিফা মানসুর, ইমাম (আ.) এর জনপ্রিয়তায় উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ভাবেন, যদি ইমামকে সরিয়ে না দেওয়া হয়, তবে তাঁর চারপাশে তৈরি হওয়া চিন্তাচর্চার জোয়ার এক সময় শাসনব্যবস্থাকে কাঁপিয়ে তুলবে। শেষপর্যন্ত, মানসুর বিষ প্রয়োগ করে ইমামকে শহীদ করেন – হিজরি ১৪৮ সালের ২৫ শাওয়াল।

ইমাম (আ.)-এর শিক্ষা: বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা

আজকের সমাজে যখন সত্য উচ্চারণ কঠিন হয়ে দাঁড়ায়, তখন ইমাম জাফর সাদিক (আ.) আমাদের দেখিয়ে দেন—কীভাবে ইলম, ধৈর্য ও নৈতিকতার মাধ্যমে একটি জালিম শাসনের ভেতর থেকেও ইসলামের সৌন্দর্য রক্ষা করা যায়।

তিনি আরও বলতেন:“তোমরা আমাদের জন্য নীরব আহ্বানকারী হও — তোমাদের চরিত্র এমন হোক, যা মানুষকে আমাদের দিকে ডাকে।

ইমাম জাফর সাদিক (আ.) ছিলেন এক যুগান্তকারী নেতৃত্ব, যিনি তাঁর জ্ঞান, আখলাক ও ইমানের মাধ্যমে কালের গণ্ডি পেরিয়ে আজও মানুষের হৃদয়ে জেগে আছেন। তাঁর শাহাদাত আমাদের শিক্ষা দেয়—প্রতিটি যুগে জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হলে, আগে নিজেকে জ্ঞানে ও তাকওয়ায় প্রস্তুত করতে হয়।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔