মাসআলা (১২০৩): ঐ সৈয়দের জন্য সাদাতের অংশ ব্যবহার করা জায়েয, যে পিতার দিক থেকে রাসুলুল্লাহ (সা.) এর পিতৃপুরুষ জনাব হাশিমের সাথে সম্পর্কযুক্ত থাকবে। কাজেই সকল আলাভী, আকিলী ও আব্বাসী সাইয়্যেদগণ, যারা হাশিমী বটে, তারা হাশিমী সৈয়দদের বিশেষ সুবিধাদি ব্যবহার করার হক রাখে।
মাসআলা (১২০৪): যে ব্যক্তি পিতার দিক থেকে হযরত আব্বাস ইবনে আলী ইবনে আবি তালিব (আ.) এর সাথে সম্পর্কযুক্ত, সে আলাভী সৈয়দ।
মাসআলা (১২০৫): যদিও মায়ের দিক থেকেও রাসুলুল্লাহ (সা.) এর সাথে সম্পর্কযুক্তরা তাঁর (সা.) আওলাদ হিসাবে গণ্য হয়, কিন্তু সিয়াদাতের শারয়ী হুকুম-আহকাম কার্যকরী হওয়ার মাপকাঠি হচ্ছে পিতার দিক থেকে সম্পর্কযুক্ত হওয়া।
সূত্রঃ রেসালায়ে মুস্তাখাব আল-আহকাম বই থেকে সংগ্রহীত
হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়েদ আলী খামেনেয়ী – এর ফতোয়া অনুযায়ী সংকলিত
