মাসলা-মাসায়েল

by Syed Yesin Mehedi

৪। দশ দিনের বেশি হবে না:
যখন ১০ দিনের বেশী রক্ত আসবে তখন যা ১০ দিনের অতিরিক্ত আসবে সেটা ইস্তিহাযা হবে। (উরওয়াতুল উছকা, পৃঃ ৩১৫, তাহরিরুল উসিলা, খঃ ১, পৃঃ ৪৭)
স্মর্তব্য:
(ক) যদি ১০ দিন আর ৯ রাত রক্ত আসে তাহলে এগারতম দিনের পূর্বের রাতের যে রক্ত আসবে সেটা ইস্তিহাযা হবে। যদিওবা সেটা এক দু-ঘন্টার হয়ে থাকে। (তাহরিরুল উসিলা, খ: ১, পৃঃ ৪৬)
(খ) প্রশ্ন: গর্ত নিরোধের বিভিন্ন পন্থার মধ্যে একটি পন্থা হল জরায়ুর ভিতরে কপার্ট ব্যবহার করা। এ জাতীয় দ্রব্য ব্যবহার করার ফলে কোন কোন স্ত্রীলোকের ক্ষেত্রে রক্তক্ষরণের কারণ হয়ে থাকে। যেহেতু এটি একটি ইচ্ছাকৃত কাজ কাজেই এ রক্ত ক্ষরণ কি হায়েজ হিসেবে গণ্য হবে? আর যদি সেটা হাইসের মোয়াদকালের বেশি হয় তাহলে অতিরিক্ত দিনগলোর হুকুম কি? আর আসলে একাজটি কি জায়েজ?
উত্তর: যদি ১০ দিনের বেশি অতিক্রম করে তাহলে মাসিকের মেয়াদটি হবে হাইয আর বাকীটা ইস্তিহাযা। আর উক্ত কাজের কারণে যদি ক্ষতি বা অঙ্গহানি কিম্বা স্থায়ী বন্ধ্যাত্বের কারণ হয় অথবা না-মাহরাম ব্যক্তির স্পর্শ করা বা তাকানো জরুরী হয়ে পড়ে তাহলে জায়েজ নয়। (রেসালায়ে নোভিন, খঃ ১, পৃঃ ১১৩)

সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔