যে নারী বাড়ীর লোকদের খেদমত করে তার সওয়াব ও মর্যাদা

by Syed Yesin Mehedi

ইমাম সাদিক (আ.) বলেছেন : একজন উপযুক্ত নারী হাজার জন অনুপযুক্ত পুরুষের থেকে উত্তম এবং যে নারী সাত দিন অন্তর দিয়ে স্বামীর সেবা করবে , আল্লাহ্ তা য়ালা তার জন্য দোযখের সাতটি দরজা বন্ধ করে দিবেন ও বেহেশতের আটটি দরজা তার জন্য উম্মুক্ত করে দিবেন , আর সে যে দরজা দিয়েই প্রবেশ করতে চায় প্রবেশ করবে । ( ওয়াসায়েলুশ শিয়া , ১৪তম খণ্ড , পৃ. ১২৩। )

স্বামীকে পানি দেয়ার সওয়াব :

ইমাম সাদিক (আ.) বলেছেন : কোন স্ত্রী যদি তার স্বামীকে পানি পান করায় তবে তার এ কাজ এক বছরের ইবাদত যার দিনগুলোতে রোযা রাখা হয় এবং রাতগুলোতে নামায পড়া হয় তা থেকেও উত্তম । আর আল্লাহ তার পুরস্কার স্বরূপ যে পানি তার স্বামীকে দিয়েছে তার প্রতিটি ফোটা থেকে বেহেশতে শহর তৈরী করবেন এবং তার ৬০ টি গোনাহ ক্ষমা করে দিবেন ।(প্রাগুক্ত , ১৪তম খণ্ড , পৃ. ১২৩।)

পুরুষ ও নারী অবশ্যই একে অপরকে সাহায্যকারী মনে করা উচিৎ । আর নারী বাড়ীর যে সকল কাজ আঞ্জাম দিয়ে থাকে তা শুধুমাত্র আল্লাহকে রাজী ও খুশি করার উদ্দেশ্যে যেন হয়ে থাকে । আর যখনই আল্লাহকে রাজী ও খুশি করার উদ্দেশ্যে বাড়ীর কাজগুলো আঞ্জাম দেয়া হবে তখনই ঐ বাড়ী বেহেশতের ন্যায় হয়ে উঠবে এবং একে অপরের মধ্যে গড়ে উঠবে ভালবাসার বন্ধন । সাথে সাথে পুরুষও যেন পরিবারের প্রয়োজনীয় জিনিস-পত্র ব্যবস্থা করার কাজকে একটি ইবাদত মনে করে তা করে । যেরূপ হযরত আলী (আ.)ও হযরত ফাতিমা (সা.আ.)-এর পদ্ধতি ছিল ।

উত্তম নারী পৃথিবীর বুকে হচ্চে আল্লাহর কর্মী এবং সে শহীদের মর্যাদায় ভূষিত :

একজন রাসূল (সা.)-এর কাছে উপস্থিত হয়ে বলল : আমি যখন বাড়ী ফিরে আসি তখন আমার স্ত্রী আমাকে অভ্যর্থনা জানাতে আসে । আর যখন আমি বাড়ী থেকে বেরিয়ে যাই তখন সে আমাকে বিদায় দিতে আসে । আর আমি যখন দুঃখিত থাকি তখন সে আমাকে জিজ্ঞাসা করে যে , কোন বিষয় তোমাকে দুঃখিত করেছে ? যদি তুমি আয় ও বাড়ীর খরচ নিয়ে দু:খিত তবে তা তো আল্লাহর হাতে , আর যদি আখিরাতের বিষষ ভেবে তুমি দুঃখিত হয়ে থাকো তবে আল্লাহ্ যেন তা আরো বেশী করে দেন । এ সব শুনে রাসূল (সা.) বললেন : পৃথিবীর বুকে আল্লাহর কর্মীরা রয়েছে এই নারী আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে তাঁর ঐ কর্মীদের একজন এবং সে একজন শহীদের পুরস্কারের অর্ধেক পুরস্কারে পুরস্কৃত হবে । (মাকারিমুল আখলাক , পৃ. ২০০।)

তথ্য : একজন মুসলিম নারীর অবশ্যই যা জানা প্রয়োজন গ্রন্থ থেকে ।


সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔