খুলনাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৩৯তম বিপ্লব বার্ষিকী পালিত

by Rashed Hossain

আঞ্জুমানে-এ-পাঞ্জাতানী ও ইসলামী শিক্ষা কেন্দ্রর যৌথ উদ্যোগে নগরীর ১২, আলতাপোল লেনস্থ মসজিদ-এ-ওলী আসরে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৩৯তম বিপ্লব বার্ষিকী পালিত হয়।

বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত “ইসলামী বিপ্লব এবং মুসলিম বিশ্বে এর প্রভাব” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মোস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ সম্মানিত প্রতিনিধি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. শাহাবুদ্দীন মাশায়েখী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে খুলনা সরকারী পাবলিক লাইব্রেরী’র উপ-পরিচালক ড. মোঃ আহসান উল্লাহ ও খুলনা জেলা আইনজীবি সমিতি’র সম্মানীত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোল্লা মশিউর রহমান নান্নু। ইসলামী শিক্ষা কেন্দ্রে’র অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক ড. মোঃ জাকির হোসেন। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক। বিশিষ্ট মেহমানদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ দেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ড. মোঃ আলী মোর্তজা।
সম্মানিত প্রধান অতিথি ড. মাশায়েখী তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যে বাংলাদেশের জনগণকে বিপ্লব বার্ষিকীর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন যে, ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাকাল থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বময় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকেছে। ফিলিস্তিনসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের জনগণকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। বিপ্লবের প্রতি পাশ্চাত্য বিশ্বের বৈরী মনোভাব এবং নানা রকম নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীর জন্য তার দায়িত্ব পালন করে যাবে ইনশাল্লাহ। আর এটাই হচ্ছে ইসলামী বিপ্লবের মূল প্রেরণা। অনুষ্ঠানে ফার্সী ভাষায় ইসলামী সংগীত পরিবেশন করে ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাত্রবৃন্দ।
আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক জনাব মোঃ ইকবাল অনুষ্ঠান পরিচালনা করেন। ###

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔