ইমাম মাহদীর (আ.) ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব

by Syed Yesin Mehedi

নিঃসন্দেহে আমরা যারা ইমাম মাহদীর (আ.) প্রতি বিশ্বাসপোষণ করি এবং যারা তার প্রতি বিশ্বাসপোষণ করে না; তাদের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। অন্যদের তুলনায় ইমাম মাহদীর (আ.) ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব রয়েছে; যা সম্পাদন করা আমাদের ঈমান ও আকিদার পরিচয় বহন করে।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাহিম কারগার বলেছেন যে, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন- এ পৃথিবীর ভবিষ্যত কেবলমাত্র সৎ ও ন্যায়বান ব্যক্তিদের উপর ন্যাস্ত। অর্থাৎ ভবিষ্যতে এ পৃথিবীর নেতৃত্ব ও কর্তৃত্ব থাকবে আল্লাহর অনুগত বান্দাদের হাতে। আল্লাহর নির্দেশে যখন ইমাম মাহদী (আ.) আবির্ভূত হবেন এবং এ পৃথিবীতে ন্যায় ও ইনসাফের শাসন কায়েম করবেন, তখন আল্লাহর অনুগত বান্দারাই তার একনিষ্ঠ সাথী ও সহযোগি হবে।

তিনি আরও বলেন যে, অন্যদের তুলনায় ইমাম মাহদীর (আ.) ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব রয়েছে; যা সম্পাদন করা আমাদের ঈমান ও আকিদার পরিচয় বহন করে। এখানে আমরা সে সব দায়িত্বাবলীর কিছু দিকের প্রতি ইশারা করছি-

১- প্রতিদিন প্রত্যুষে ইমাম মাহদীকে (আ.) উদ্দেশ্য করে সালাম নিবেদন করা

২- ইমাম মাহদীর (আ.) সুস্থ্যতা কামনা করে সদকা দান করা

৩- প্রতিদিন ফজরের নামাযের পর দোওয়া-এ-আহাদ পাঠ করা

৪- আমাদের দৈনন্দিক আমল ও কাজকর্মে ইমাম মাহদীকে (আ.) উসিলা করে আল্লাহর নিকট সাহায্য কামনা করা।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔