বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল

by Syed Yesin Mehedi

বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন ও মুবাল্লিগে আহলে বাইত (আ.), মাওলানা আশরাফুল আলম আজ শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মাওলানা আশরাফুল আলম দীর্ঘ সময় ইরানের ধর্মীয় নগরী কোম-এর দ্বীনি শিক্ষাকেন্দ্রে অধ্যয়ন করেন। সেখানে তিনি কুরআন-হাদিস, ফিকহ ও ইসলামী দর্শনের ওপর উচ্চতর শিক্ষা লাভ করেন। শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি দেশে প্রত্যাবর্তন করে বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা, আহলে বাইত (আ.)-এর আদর্শ প্রচার এবং ইসলামী দাওয়াহ কার্যক্রমে আত্মনিয়োগ করেন।

তিনি ছিলেন জ্ঞানচর্চায় নিবেদিত, বিনয়ী ও আদর্শনিষ্ঠ একজন আলেম। তার ইন্তেকালে দেশ একটি প্রাজ্ঞ দাঈ ও নিবেদিতপ্রাণ দ্বীনি ব্যক্তিত্বকে হারাল।

তার পরলোকগমনে পরিবার-পরিজন, ছাত্র-ছাত্রী, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 ”  ফজর”  পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহতদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔