ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও রাহবার আয়াতুল্লাহ-উয-উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.) ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের
শাহাদাত স্মরণে ৮ই জুলাই ২০২৬ইং তারিখে মসজিদ-এ-ওয়ালী আসর এ রাত ৮টায় শোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
ইরান থেকে আগত ড. সাইয়্যেদ আলী যাদেহ মুসাভী, রাহবার দপ্তরে বাংলাদেশ প্রতিনিধি| জনাব সাইয়্যেদ মোস্তফা মুসাভী, সিনিয়র শিক্ষক ও গবেষক, ইসলামিক সেমিনারী, কোম, ইরান| জনাব গাসেম শিবানকিরি, সিনিয়র নির্বাহী কর্মকর্তা, সর্বোচ্চ নেতার কার্যালয়, তেহরান, ইরান| জনাব মাহদি মোলাঈ আরানি, কালচারাল কাউন্সিলর, ইরান সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা|
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া ইমামে জামান পাঠের মাধ্যমে শুরু করা হয়|
শোক অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শাহজালাল বলেন, ইমাম আলী খোমেনী (রহ.) এর কি অপরাধ ছিল? উনি মজলুমের পক্ষে ছিলেন এটা কি তার অপরাধ| উনাকে বলেছে, আপনি জনগণের চক্ষু আড়ালে চলে যান কিন্তু উনি নিজের জীবন বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করেন| কারবালায় ইমাম হোসাইন (রা.) সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ এই নীতিটি অটুল রাখার জন্য শাহাদাত বরণ করেন ঠিক তেমনি উনি একই পথে একই পথে এগিয়ে গেলেন| বড় শয়তান আমেরিকা এবং ছোট শয়তান ইসরাইন ইরানে হাসপাতালে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরিহ মানুষকে হত্যা করেছে|
সমাজ সেবক এ.এইচ.এম জালাল উদ্দিন বলেন, ১৯৮০ সালে একটি তাজিয়া মিছিল দেখি সেই থেকে আমি খুলনা ইমামবাড়ীতে যাতায়াত শুরু করি| ফিলিস্তিনে ২০ হাজার শিশুকে ইসরাইল ও আমেরিকা হত্যা করে|
খুলনা জজ কোর্টের পিপি এ্যাডভোকেট ড. জাকির হোসেন বলেন, উনি মজলুম ছিলেন, বিপ্লবী ছিলেন, উনি ইমাম হোসাইন (আ.)-এর পথকে দৃঢ়ভাবে ধরে পৃথিবীকে বুঝিয়ে গেছেন ইসলাম মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে| খুলনা সকল আইনজীবিরা ইরানের উপর হামলায় নিন্দা জ্ঞাপন করেছেন| মুসলিম বিশ^ সরকার ইরানের বিরুদ্ধে থাকলেও মুসলিম উম্মাহ ইরানের পক্ষে রয়েছে|
ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ বলেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তুমি ইসলামের জন্য কি করেছো| আমি বলবো, আয়াতুল্লাহ আলী খামেনী (রহ.)কে মনে প্রাণে ভালবাসি| তার শোকসভায় উপস্থিত হয়েছি| সুরা তাগাবুন-এর তাফসীর পড়ে আমি অবাক হয়েছি উনি কত উচ্চমাপের তাফসীরকারক আমার জীবনদশায় দেখিনি|
নিছারিয়া মাদ্রাসা অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, আয়াতুল্লাহ আলী খামেনী (রহ.)’র মাধ্যমে শিয়া-সুন্নির ঐক্য ˆতরী হয়েছে|
জামায়াতে ইসলামী বাংলাদেশ, শুরা সদস্য, খুলনা বিএল কলেজের সাবেক অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, আয়াতুল্লাহ আলী খামেনী তিনি ছিলেন এযুগের শ্রেষ্ঠ শহীদ, শ্রেষ্ঠ রাহবার, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক| রাহবার শহীদ হয়েছেন বটে কিন্তু ইরানের ˆনতিকতা কোন পরিবর্তন হয়নি| তিনি স্বপরিবারে জীবন দিয়ে প্রমাণ করেছে যে, ইসলাম কোন জালিমের পক্ষে মাথা নত করবে না|
মাওলানা ইব্রাহীম ফায়জুল্লাহ, সভাপতি, জামিয়াতে মুহিব্বিনে আহলে বায়েত| তিনি বলেন, কারবালার ময়দানে আজান এজিদের তাবুতে হয়েছে, ইমাম হোসাইনের (রা.) তাবুতে হয়েছে| আমরা কোন দিকে যাব| জালিমের জুলুম যদি আমরা এই প্রজন্মকে তুলে না ধরি তাহলে ইসলাম নিচিহ্ন হয়ে যাবে| আসুন আমরা মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে অবস্থান করি|
ইরানী মেহমান জনাব গাসেম শিবানকিরি বলেন, রাহবার কেন শহীদ করা হলো কারণ উনি ছিলেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন| ইসলামী বিপ্লব তখন আসেনি শাহ আমলে সবচেয়ে বেশি নির্যাতিত ছিলেন আমাদের রাহবার| ইরাক এবং ইরানের যুদ্ধে তিনি ছিলেন সবার আগে| উনি সাধারন জীবন যাপন করতেন| উনা সাধারন জীবন যাপন করতেন| উনার বাসায় কোন দামী জিনিসপত্র ছিল না| রাহবারের প্রতি এত আক্রোশ কি কারণে? তিনি মজলুমের পক্ষে সবসময় অবস্থান করতেন| আপনাদের রাহবারের প্রতি ভালোবাসা আমি রাহবারের দপ্তরে জানাবো|
জনাব মাহদি মোলাঈ আরানি বলেন, রাহবার অন্যান্য রাষ্ট্রপ্রধানের ব্যক্তিত্ব থেকে ভিন্ন ছিলেন| রাহবার যখন শহীদ হন তখন তিনি স্টাডি রুমে ছিলেন| তিনি শুরু ধর্মীয় বই পড়তেন না তিনি বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিভিন্ন ধরনের বই পড়তেন| উনার পরিবার যারা শাহাদাত বরণ করেন তারা সবাই শিক্ষক-শিক্ষিকা ছিলেন| আলী খামেনি বলেন, আমার মত ব্যক্তি এজিদের মত ব্যক্তির কাছে বায়াত করবে না|
জনাব সাইয়্যেদ মোস্তফা মুসাভী বলেন, রাহবার সবসময় বলতেন শহীদদের সম্মান জানানো আমাদের সবার জন্য একটি অপরিহার্য দায়িত্ব| কারণ এমন কিছু ক্ষতিকর শক্তি ও যড়যন্ত্র রয়েছে, যারা বিপ্লবের আদর্শ, বিশেষ করে জিহাদ ও শাহাদাতের চেতনাকে মানুষের মন থেকে মুছে ফেলতে চায়| আমাদের অবশ্যই সেই নীতিগুলোর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে| শহীদরা হলেন নিঃস্বর্থপরতার প্রতীক|
ড. সাইয়্যেদ আলী যাদেহ মুসাভী বলেন, শহীদ রাহবারের প্রতি ভালোবাসা আমি বুঝতে পেরেছি কেন রাহবার এই অঞ্চলকে কেন এত ভালবাসতেন| বৃষ্টির মধ্যে জানাজাতে শরীক হয়েছে সাধারন জনগণ| তিনি শতাধিক ছাত্রদেরকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে শিক্ষা দিতেন|
সর্বশেষে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শোক অনুষ্ঠান সমাপ্তি হয়| সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করেন, খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ˆসয়দ ইব্রাহীম খলীল রাজাভী|
13
