সূরা তাগাবুনের তাফসীর

by Syed Yesin Mehedi

পূর্ববর্তী জাতিদের থেকে গুরুত্বপূর্ণ বার্তা
আয়াতে উল্লেখ করা হচ্ছে, أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ ‘তোমাদের নিকট কি পূর্ববর্তী জাতিদের বার্তা (পৌঁছায়নি)?’ এখানে نَبَأُ ‘নাবা’ শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা, এ শব্দের মাধ্যমে সাধারণ কোনো খবর বা বার্তাকে বুঝানো হয় না। কুরআনের ভাষায়, ‘তোমাদের নিকট কি পূর্ববর্তী কাফিরদের গুরুত্বপূর্ণ বার্তা (বৃত্তান্ত) পৌঁছায়নি?’ গুরুত্বপূর্ণ বার্তাগুলো কী ছিল? সেগুলো হচ্ছে— নবী-রাসূলগণ আগমন করেছেন এবং তাদেরকে দিকনির্দেশনা ও নসিহত করেছেন, কিন্তু সে জাতিগুলো তাতে কর্ণপাত করেনি। পরিণতিতে আল্লাহ তায়ালা তাদেরকে কঠিন আযাবের মুখোমুখি করেন। অবশ্য পূর্ববর্তী জাতিসমূহের উপর আল্লাহর এ আযাব ভিন্ন ভিন্ন উপায়ে প্রয়োগ করা হয়েছে; যেমন : হযরত নূহ (আ.)-এর আমলে এক আকস্মিক বন্যা ও তুফানে সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়া হয় , হযরত লূত (আ.)-এর আমলে তাঁর সম্প্রদায় যেখানে বাস করত সেই শহর এবং আরও অনেক অঞ্চল হঠাৎ করে উল্টে গিয়েছিল , বনী ইসরাঈলের নবীদের সময়ে— যখন প্রকাশ্যে তাওহীদ ও নবুয়্যতের বিরুদ্ধচারীরা মানুষের সামনে পর্যায়ক্রমে মারা গিয়েছিল এবং ধ্বংস হয়ে গিয়েছিল অথবা ফেরাউন ও অন্যদের যুগের মতো, যখন এ শাস্তিগুলো মানুষের উপর নাজিল হয়েছিল। এছাড়া এমন আরও যেসব আযাব ও শাস্তি আল্লাহকে অস্বীকারকারী ও মানবতার স্তম্ভগুলোকে উপেক্ষাকারী কাফিরদের উপর নেমে এসেছিল।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔