পর্দা বিষয়ক মাসলা-মাসায়েল

by Syed Yesin Mehedi

পোশাকের শর্তাবলী
একজন স্ত্রীলোক যে কাপড় পরতে চায় সেটা যদি এমনকি নামাযের বাইরেও হয়ে থাকে তাহলেও কিছু শর্ত রয়েছে যেগুলো মেনে চললে মহান প্রতিপালকের সন্তুষ্টি আর চিরকালীন কল্যাণের কারণ হয়। এখানে সে সকল শর্তের কয়েকটি উল্লেখ করা হল:
(১) গসবকৃত না হয়: অর্থাৎ তার নিজের জিনিস হবে কিম্বা এমন কারো জিনিস হবে যে সন্তুষ্ট রয়েছে। কাজেই যদি কেউ কোন কাপড় ক্রয় করে টাকা না দেয় কিম্বা টাকা দেয়ার সংকল্প না রাখে (যদিও বিক্রেতাকে বলে রেখেছে টাকা দেবে) অথবা সেই মূল টাকা দ্বারা ক্রয় করে যে টাকায় খুমস ধার্য হয়েছে অথবা ক্রয় করার সময় তার সংকল্প থাকে ঐ টাকা থেকে দেবে উল্লেখিত এ সকল ক্ষেত্রে কাপড় হবে গসবকৃত কিম্বা গসবকৃত কাপড়ের হুকুমে পড়বে। আর তা পরিধান করা হারাম। (উরওয়াতুল উছকা, খঃ ১, পৃঃ ৫৫৮, তৌযিহুল মাসায়েল, মাঃ ৮২০)
(২) প্রসিদ্ধ (উর্দি) পোশাক না হয়: এহতিয়াতে ওয়াজিব অনুযায়ী মানুষের উচিত প্রসিদ্ধ পোশাক যার কাপড় কিম্বা তৈরী করাটা যে পরতে চায় তার জন্যে অপ্রচলিত হয় তেমন পোশাক পরা থেকে বিরত থাকা। (তৌযিহুল মাসায়েল, মাঃ ৮৪৫)
প্রশ্ন:প্রসিদ্ধ (উর্দি) পোশাক বলতে কি বুঝায়?
উত্তর: যদি কোন পোশাক কোন বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ার কারণে সাধারণের দৃষ্টি আকর্ষণ করে এবং সকলের অঙ্গুলি ইশারার পাত্রে পরিণত হয় তাহলে সে পোশাককে প্রসিদ্ধ পোশাক বলে। (ইস্তিফতা)
(৩) স্ত্রীলোক পুরুষের পোশাককে এবং পুরুষ স্ত্রীলোকের পোশাকে পরিধান করবে না:
এহতিয়াতে ওয়াজিব অনুসারে পুরুষ যেন স্ত্রীলোকের পোশাককে এবং স্ত্রীলোক পুরুষের পোশাককে না পরে। (তৌযিহুল মাসায়েল, মাঃ ৮৪৬)

সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔