পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ইসলামি ঐক্য সপ্তাহ’২০

by Rashed Hossain

হযরত মহানবী (সাঃ) ও তাঁর বংশধারার ৬ষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী এবং ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে খুলনা আলতাপোলেন্থ ইমামবাড়ী  আঞ্জুমান-এ-পাঞ্জাতানীতে ৪ দিন ব্যাপী বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় বাদ মাগরিব পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের ১ম পর্ব শুরু হয় এরপর হামদ, নাতে রাসুল পাঠ করেন খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাত্রবৃন্দ, হাওযা ইলমিয়া সাহেবুযযামান (আঃ) খালিশপুর-এর ছাত্রবৃন্দ ও স্থানীয় মোমিনবৃন্দ।

৪ দিন ব্যাপী অনুষ্ঠানের ১ম ও ৪র্থ দিন আলোচনা রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী, ২য় দিন হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান এবং ৩য় দিন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্ত্তজা।

উক্ত অনুষ্ঠানে ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী বলেনঃ পবিত্র ঈদে মিলাদুন্নাবী অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণভাবে বিশ্বের প্রতিটি মুসলিম দেশে আনাচে কানাচে পালন করা উচিত। তিনি আরো বলেন: যদি এই মিলাদুন্নাবী অনুষ্ঠান প্রত্যেকে পালন করতো তাহলে আজ ফ্রাস, ডেনমার্ক এবং অন্যান্য দেশে কেউ মহানবীকে (সা.) অবমাননা করে কথা বলতে সাহস পেতো না। আজ সময় এসেছে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার, আমরা মুসলিম যদি ঐক্যবদ্ধ থাকতাম তাহলে বিশ্বের দাম্ভিকশক্তিগুলো থরথর করে কাপতো। তাই আসুন আমরা মুসলিমগণ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই।

হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান বলেন: মহানবী হযরত মুহাম্মাদ (সা.) হলেন আমাদের সমগ্র মুসলিম জাতির জন্য উত্তম আদর্শ। তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের সবার জন্য অনুসরণীয়। তিনি একাধারে যেমন কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা ইত্যাদি করেছেন তেমনি মানুষের ইহকালের কল্যাণ ও মানবিক উৎকর্ষতার জন্য ইবাদত-বন্দেগী করে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আল্লাহর প্রিয়বান্দা হওয়া যায়। তিনি আহ্বান জানান যে, আসুন আমরা সবাই মহানবীর সুন্নতকে অনুসরণ করি ও আমাদের জীবনকে সুখ-শান্তিময় করি।

হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্ত্তজা বলেন: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবাইকে জানায় মোবারকবাদ। এই দিনে আমাদের আলেম সমাজ ও শিক্ষিত সমাজের উচিত হচ্ছে বিশ্বের সকল ইসলামী বইপু্স্তকগুলোকে পবিত্র কুরআনের সাথে যাচাই বাছাই করে ঢেলে সাজানো। কারণ, আমাদের ইসলামী বইগুলোতে এমন অনেক বিষয় সুকৌশলে বিজাতীয়রা প্রবেশ করিয়ে দিয়েছে যেগুলো পবিত্র কুরআনের সাথে সাংঘর্ষিক যারফলে সালমান রূশদীর মত নাস্তিক আমাদের মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটু্ক্তিমূলক গ্রন্থ রচনা করার দু:সাহস দেখায়। তিনি বলেন: আসুন মহানবীর (সা.) পবিত্র জন্মবার্ষিকীতে আমরা সবাই ঐক্যের শপথ নিই এবং সঠিক ও সত্য বিষয়ের অনুসরণ করার প্রতিশ্রুতি গ্রহণ করি।

অনুষ্ঠান শেষে মহানবীর প্রতি বিশেষ দরূদ ও সালাম পরিবেশন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী ও হায়দার মেহদী শাম এবং ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাত্রবৃন্দ।

সবশেষে সকল মুসলমানদের কল্যাণ কামনা ও মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্ব মুসলিমকে রক্ষা করার কথা উল্লেখ করে আখেরী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।###

 

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔