পেশ ইমামের অধিকার অর্থ: তোমার পেশ ইমামের অধিকার সম্পর্কে তোমাকে জানতে হবে যে, তোমার ও তোমার প্রতিপালকের মধ্যে সে দূতের ভূমিকা পালন করে (তোমার নামায কবুলের দায়িত্ব তারই কাঁধে)। এই পর্যায়ে সে তোমার মুখপাত্র, কিন্তু তুমি তার মুখপাত্র নও। সে তোমার জন্যে দোয়া করে, কিন্তু তুমি তার জন্যে দোয়া কর না। সে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভীতি (কঠিন দায়িত্ব) নিজের উপরই তুলে নিয়েছে এবং তোমার পক্ষ থেকেই এ কাজটি করছে। যদি এই কাজে কোনো ত্রুটি হয় তবে সেটা তার উপরই বর্তাবে, তোমার উপর নয়। আর যদি পরিপূর্ণরূপে সম্পাদিত হয় তাহলে এই পরিপূর্ণতায় তুমি তার অংশীদার এবং সে তোমার উপর কোনো শ্রেষ্ঠত্ব রাখে না। সে তোমার জীবনকে নিজের জীবন দিয়ে এবং তোমার নামাযকে নিজের নামায দিয়ে রক্ষা করে। সুতরাং এই (বৃহৎ) কর্মের সমপরিমাণে তার প্রতি কৃতজ্ঞ হও ।
সূত্র : ( ইমাম সাজ্জাদ (আ.)-এর রিসালাতুল হুকুক (অধিকার বিষয়ক সন্দর্ভ )
ফজর/ইয়াসিন
