by Syed Yesin Mehedi

ইমামের বদান্যতা ও দানশীলতা

ইমাম মুসা কাযেম (আ.) পৃথিবীকে লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে দেখতেন না । যদি কোন অর্থ সম্পদ তাঁর হস্তগত হতো ,তবে তার মাধ্যমে চাইতেন কল্যাণকর্ম সম্পাদন করতে ,বিপর্যস্ত ,পরিশ্রান্তদের আত্মাকে প্রশান্ত করতে ,ক্ষুধার্তকে অন্ন দিতে আর বস্ত্রহীনকে বস্ত্র দিতে ।

মুহম্মদ ইবনে আবদুল্লাহ্ বাকরী বলেন : অর্থনৈতিকভাবে খুব সংকটের মধ্যে ছিলাম এবং অর্থ ঋণ করার জন্য মদীনায় গেলাম । কিন্তু এ দিক ও দিক ঘোরা ফিরা করেও সফল হতে পারলাম না এবং খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম । আপন মনে ভাবলাম ,আবুল হাসান মুসা ইবনে জাফরের (তাঁর উপর দরুদ বর্ষিত হোক) নিকট যাব এবং স্বীয় হতভাগ্যতা সম্পর্কে  তার নিকট অভিযোগ করব ।

খুঁজতে খুঁজতে তাঁকে মদীনার বাইরে একটি গাঁয়ের শস্য ক্ষেত্রে কর্মরত অবস্থায় পেলাম । ইমাম আমাকে অভ্যর্থনা ও আপ্যায়ন করার জন্যে আমার নিকট আসলেন এবং আমার সঙ্গে আহার গ্রহণ করলেন । আহার গ্রহণ শেষে জিজ্ঞাসা করলেন ,আমার সাথে কি কোন কাজ আছে ?তাঁকে সব ঘটনা খুলে বললাম । তিনি উঠে দাঁড়ালেন এবং শস্যক্ষেত্রের নিকটবর্তী একটি কুঠুরীতে গেলেন । ফিরে এসে আমাকে ছয়শত দিনার (স্বর্ণমুদ্রা) দিলেন । আমি আমার বাহনে আরোহন করে গন্তব্যে ফিরে আসলাম । ( তারিখে বাগদাদ ,১৩তম খণ্ড ,পৃ. ২৮ )

নব্বই বছর বয়স্ক ঈসা ইবনে মুহম্মদ বলেন : একবছর খারবুজা : (বাঙ্গী জাতীয় ফল) ,শশা ও কদুর চাষ করেছিলাম ;তোলার সময় ,পঙ্গপাল সব ফসল নষ্ট করে ফেলেছিল এবং আমার একশত বিশ দিনার ক্ষতি হয়েছিল ।

এ সময় হযরত ইমাম কাযেম (আ.) যেন তিনি আমাদের সকলের অবস্থা সম্পর্কে অবগত) একদিন আমার নিকট আসলেন ও সালাম করলেন এবং আমার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন ;সবিনয়ে নিবেদন করলাম পঙ্গপাল আমার সকল ফসল বিনষ্ট করে ফেলেছে ।

জিজ্ঞাসা করলেন : কতটা ক্ষতি হয়েছে ?

বললাম : উটের খরচসহ ১২০ দিনার ।

ইমাম আমাকে একশত পঞ্চাশ দিনার প্রদান করলেন ।

সবিনয়ে বললাম আপনি কল্যাণময় অস্তিত্ব ,আমার শস্যক্ষেতে এসে একটু দোয়া করুন ।

ইমাম আসলেন ও দোয়া করলেন এবং বললেন : মহানবী (সা.) থেকে বর্ণিত হয়েছে যে ,পঙ্গপালের উচ্ছিষ্ট এবং যে সকল সম্পদ ক্ষতিগ্রস্থ হয়েছে ,তার সাথে লেগে থাক  (অর্থাৎ তা পরিত্যাগ করো না) ।

আমি ঐ জমিতে সেচ দিয়েছিলাম এবং মহান আল্লাহ তাতে এমন বরকত দিয়েছিলেন যে দশ হাজার (দিনারের ফসল) বিক্রি করেছিলাম ।

 

 


সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔