ইসলামী সংস্কৃতি ও আজকের তরুণ সমাজ

চ্যালেঞ্জ ও সম্ভাবনা

by Syed Yesin Mehedi

ভূমিকা: আজকের বিশ্বে তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ। তাদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সমাজ, রাষ্ট্র ও সভ্যতা। কিন্তু দুঃখজনকভাবে, এই তরুণরাই আজ সবচেয়ে বেশি বিভ্রান্ত, দিকভ্রষ্ট ও চাপে পড়ে রয়েছে সাংস্কৃতিক আগ্রাসনের। এই প্রেক্ষাপটে, ইসলামী সংস্কৃতি বিশেষ করে আহলুল বাইত (আ.)-এর শিক্ষা তাদের সামনে একটি বিকল্প, নিরাপদ ও স্বস্তির পথ খুলে দিতে পারে।
১. তরুণদের বর্তমান বা¯বতা: চাপে-ঘেরা পরিচয় সংকট
প্রযুক্তির বিস্ময়, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া—এসবই তরুণদের পৃথিবীকে ছোট করে এনেছে। কিন্তু একই সাথে এই উন্নয়নই তাদের মুখোমুখি করছে এক ভয়াবহ সাংস্কৃতিক আগ্রাসনের। পশ্চিমা বিনোদন, বিজ্ঞাপন ও জীবনদর্শনের ছায়া আজ মুসলিম তরুণদের চিন্তা-চেতনাকে প্রভাবিত করছে।
কুরআনে ইঙ্গিত রয়েছে: “তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন।” (সূরা হাশর, ৫৯:১৯)
এই আয়াত আমাদের জানান দেয়—আল্লাহ থেকে বিচ্যুতি মানেই আত্মপরিচয়ের লোপ।
২. ইসলামি সংস্কৃতি কী?
ইসলামী সংস্কৃতি মানে শুধু জামা-কাপড়, নামাজ, রোজা বা আরবী ভাষা নয়। এটি একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন যার ভিত্তি হলো কুরআন, রাসূল (সা.) ও আহলুল বাইতের (আ.) জীবন-আদর্শ।
ইমাম জাফর সাদিক (আ.) বলেন: “আমাদের (আহলুল বাইত) শিখানো আদর্শই হচ্ছে প্রকৃত ইসলাম।” (আল-কাফি, খন্ড১)
এই সংস্কৃতির মূল স্তম্ভ হলো:
তাওহীদভিত্তিক চিন্তা
নৈতিকতা ও ইনসাফ
জ্ঞান ও শিক্ষা
আধ্যাত্মিকতা ও আল্লাহর দিকে ধাবমানতা
৩. চ্যালেঞ্জগুলো কোথায়?
বিজাতীয় সংস্কৃতির মোহ: নেশার মতো মিডিয়ার আসক্তি
পরিচয়ের বিভ্রান্তি: মুসলিম নাম ধারণ করলেও মননে পশ্চিমা
ধর্মীয় অনভ্যস্ততা: ইবাদত বা ইসলামী জ্ঞান থেকে দূরত্ব
আহলুল বাইতের (আ.) আদর্শ অজানা: মূল শিক্ষা না জেনে একপাক্ষিক ইসলাম অনুশীলন
কুরআনের হুঁশিয়ারি:
“যদি তারা তোমাদের উপর কর্তৃত্ব পায়, তবে তারা তোমাদের শত্রæ হবে এবং হাত ও জিহ্বা দিয়ে ক্ষতি করবে।” (সূরা মুমতাহিনা, ৬০:২)
৪. আলোর দিশা: আহলুল বাইতের আদর্শে আলোকিত সংস্কৃতি
আহলুল বাইতের আদর্শ শুধুই ইতিহাস নয় এটি জীবন্ত আদর্শ।
ইমাম আলী (আ.)-এর ন্যায়বিচার
বিবি ফাতিমা (সা.)-এর আত্মত্যাগ ও পর্দার শিক্ষা
ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত ও সত্যের পথ
এই সংস্কৃতি তরুণকে শেখায়
কিভাবে একা হয়েও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়
কিভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে আত্মসম্মান রক্ষা করতে হয়
কিভাবে ‘ইসলামী’ নামে প্রচলিত বিকৃত ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হয়
৫. আমাদের করণীয় কী?
তরুণদের ইসলামী সংস্কৃতি শেখাতে হবে বাস্তব ভাষায়
মিডিয়া, শর্ট ফিল্ম, কার্টুন, নাটক সব মাধ্যমে নির্মাণ করতে হবে মুসলিম সংস্কৃতির আদর্শ কনটেন্ট
হুসাইনী চেতনা ছড়িয়ে দিতে হবে স্কুল, কলেজ ও ভার্চুয়াল জগতে
কুরআনের পাশাপাশি আহলুল বাইতের (আ.) হাদীস ও জীবনচর্চাকে বানাতে হবে মূল ভিত্তি
উপসংহার: ইসলামী সংস্কৃতি শুধুই অতীত গৌরব নয় এটি বর্তমান ও ভবিষ্যতের পথনির্দেশ। আজকের তরুণদের মাঝে যদি আমরা এই আদর্শকে পৌঁছে দিতে পারি, তবে শুধু তাদের নয়, পুরো সমাজটাই বদলে যাবে। আহলুল বাইতের (আ.) আদর্শ আমাদের শেখায় আলোর পথ কখনো হারিয়ে যায় না, শুধু আমাদের দৃষ্টির দোষে তা ঢাকা পড়ে।
ইমাম হুসাইন (আ.) বলেন: “আমি ইসলামের সংস্কার চাই, যাতে আমার দাদা ও পিতার উম্মতের মাঝে ন্যায় প্রতিষ্ঠিত হয়।” (বিহারুল আনওয়ার, খন্ড ৪৪)️

ইয়াসিন/ফজর

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔