খুলনায় জান্নাতুল বাক্বীর পুনঃ নির্মাণের দাবি ও ধ্বংসের শতবর্ষ পূর্তি উপলক্ষে মানববন্ধন পালন

by Syed Tayeem Hossain

আহলে বাইয়েত ফাউন্ডেশন খুলনার আয়োজনে সাউথ সেন্ট্রাল রোডে, খুলনায় একটি মানববন্ধন পালন করেন। উক্ত মানববন্ধনে জনাব মোঃ ইকবাল, ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী ও হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোত্তর্জা বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত বক্তব্যে জনাব রাজাভী জান্নাতুল বাক্বীর গুরুত্ব ও মর্যাদা তুলে ধরে বলেন, পৃথিবীর সকল স্থানে বিখ্যাত ইসলামী ব্যক্তিবর্গের মাজার সুরক্ষিত থাকলেও এমনকি বাংলাদেশেও ওলী-আউলিয়াদের মাজারে ক্ষতিসাধনের দুঃসাহস কেউ না দেখলেও জান্নাতুল বাক্বীতে অবস্থিত নবী পাক (সা.)এর আহলে বাইত, সাহাবাকেরাম ও উম্মুল মুমিমিনদের মাজার সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে যা একশত বর্ষ পূর্তি হলো। তিনি মানববন্ধন থেকে এ মাজারসমূহ পুনঃনির্মাণের জোর দাবি জানান এবং বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহবান জানান।###

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔