রোজা সম্পর্কিত মাসআলা মাসায়েল

by Rashed Hossain

প্রশ্নঃ ১) সরকারী অনুষ্ঠানাদিতে, সাধারণ সভা বা অন্য কোন ইফতার পার্টিতে আহলে সুন্নাতের ইফতারের সময়সূচী অনুসরণ করা কি জায়েজ? যদি মুকাল্লাফ ব্যক্তি জানে যে একাজ তাকিয়ার অন্তর্ভুক্ত নয় আবার তা করার পিছনে কোন যুক্তি প্রমানও নেই তাহলে তার করণীয় কি?

উত্তরঃ মুকাল্লাফ ব্যক্তির জন্য ইফতারের সময় শুরুর ব্যাপারে অন্যকে অনুসরণ করা জায়েজ নয় এবং স্বাধীনতা বা নিজ একতিয়ার থাকা অবস্থায় ইফতারী করা জায়েজ নয়। যদি না রাত হওয়া বা দিন সমাপ্ত হওয়ার বিষয়টি নিজের জ্ঞান দ্বারা বা অন্য কোন শারয়ী পন্থায় নির্দিষ্ঠ করে থাকে।

প্রশ্নঃ ২) আমি রোজা রাখি আম্মা আমাকে জোর করে পানাহারে বাধ্য করেন তাহলে কি আমার রোজা বাতিল হয়ে যাবে?

উত্তরঃ পানাহারের কারণে রোজা বাতিল হয় এমনকি তা যদি অন্যের অনুরোধক্রমে বা জোর করার মাধ্যমেও হয়ে থাকে।

সুত্রঃ আজবেবাতুল ইস্তিফতাআত (ওলীয়ে আমরে মুসলিমীনে জাহান হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়েদ আলী খামেনেয়ী (মুদ্দা যিল্লুহুল অলী)- এর ফতোয়া সংকলন)

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔