সূরা সাফফের তাফসীর

by Syed Yesin Mehedi

সূরা সাফ্ফের বাণী
সুতরাং সূরা সাফ্ফের গুরুত্বপূর্ণ বাণী হচ্ছে- হে ন্যায়ের পথে সংগ্রামকারীরা! হে আল্লাহর পথে জিহাদকারীরা! হে আল্লাহর পথে নিজেদের জান-মাল উৎসর্গকারীরা! হে সত্য ও মিথ্যার যুদ্ধে -চাই তা ইসলামের প্রাথমিক যুগের হোক কিংবা বর্তমান সময়ের হোক না কেন- অংশগ্রহণকারীগণ! জেনে রাখ, আজ যে ধর্ম তোমাদের আয়ত্তাধীন রয়েছে, যে ইসলাম তোমাদের সাথে আছে; তা সমগ্র মানব জাতির হেদায়েত ও দিকনির্দেশনার জন্য এসেছে এবং এ ধর্ম সমস্ত মতাদর্শের উপর কর্তৃত্বের অধিকারী। তোমরা আশান্বিত হও এবং মানব জাতির ভবিষ্যত এ ধর্মের সাথেই সম্পৃক্ত।
আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামীন রাসূলুল্লাহর (সা.) সর্বশেষ স্থলাভিষিক্ত, বর্তমান যুগের (আল্লাহ মনোনীত) পথপ্রদর্শক এবং সর্বশেষ ইমাম তথা হযরত ইমাম মাহদীর (আ.) আবির্ভাবকে ত্বরান্বিত করবেন, ইনশা আল্লাহ।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔