খুলনায় ইমাম খোমেনী (রহ.)’র ৩৬তম ও শহীদ ইব্রাহীম রাইসি’র ১ম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

by Syed Yesin Mehedi

হুজ্জাতুল ইসলাম আয়াতুল্লাহ সাইয়্যেদ রুহুল্লাহ মুসাভী খোমেইনী (রহ.)-এর ৩৬তম মৃত্যুবার্ষিকী এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহামান্য শহীদ রাষ্ট্রপতি জনাব সাইয়্যেদ ইব্রাহীম রাইসির প্রথম শাহাদতবার্ষিকী উপলক্ষে খুলনার ইসলামি শিক্ষা কেন্দ্রের আল-কাউসার মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

নুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল কাইউম, হুজ্জাতুলইসলাম আব্দুল লতিফ এবং মোঃ ইকবাল।

জাফারিয়া রিডারস সোসাইটির সদস্য জনাব শাহজাহান ও জনাব  আইউব আরও অনেকে বক্তব্য প্রদান করেন। ইসলামী শিক্ষা কেন্দ্রের ছাত্র আওন আলী গাজী ও জাহিদ হাসানও তাদের অনুভূতি তুলে ধরেন।

অনুষ্ঠানে হৃদয়স্পর্শী ইসলামী সংগীত পরিবেশন করেন আবু উবাইদা ও পিয়ার আলী।

স্মরণসভা সুচারুভাবে পরিচালনা করেন জাফারিয়া রিডারস সোসাইটির সদস্য আহসান মেহদী ও মোঃ সাজ্জাদ।

উপস্থিত ছিলেন খুলনার বিভিন্ন এলাকার আলেম-উলামা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এক গুরত্বপূর্ণ স্মৃতিচারণ ও প্রেরণাদায়ী আয়োজন।

আয়োজনে: Stand With Palestine এবং জাফারিয়া রিডারস সোসাইটি, খুলনা।

 

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔