মাসলা-মাসায়েল

by Syed Yesin Mehedi

ব্যাখ্যা ও বিবরণ
১। বালেগ থাকা:
মেয়েদের যে রক্ত আসে তা তখনই হাইযের রক্ত গণ্য হবে যখন বালেগ থাকবে। অর্থাৎ তার বয়স পুরোপুরি নয় বছর হবে। কিন্তু নয় বছর বয়স পূর্ণ হওয়ার আগে যে রক্ত দেখে (যদিও তার মধ্যে হাইযের আলামত ও বৈশিষ্ট্যাবলী বিদ্যমান থাকে) সেটা ইস্তিহাযা হওয়াটা অসম্ভব কিছু নয়। (উরওয়াতুল উছকা, পৃঃ ৩১৫, তাহরিরুল উসিলা, খঃ ১, পৃঃ ৪২)
স্মর্তব্য:
নয় বছর বয়স বলতে নবম বছর শেষ হয়ে দশম বছরে প্রবেশ করাকে বুঝায়। নবম বছরে প্রবেশ করাকে নয়। (তাহরিরুল উসিলা, খঃ ১, পৃঃ ৪২)
প্রশ্ন: মেয়েদের বালেগ হওয়ার জন্য বয়স নয় বছর হওয়ার ক্ষেত্রে কোন বছরকে বুঝানো হয়? সৌরবর্ষ নাকি চন্দ্র বর্ষকে বুঝায়? আর বুঝিয়ে বলবেন যে যদি চন্দ্রবর্ষকে বুঝানো হয় তাহলে সৌরবর্ষ অনুযায়ী ৮ বছর ও কতদিন হয়?
উত্তর: মেয়েরা চন্দ্র বর্ষের নয় বছর শেষ হলে বালেগ হয় এবং তাকলীফের বয়সে পৌছায়। আর চন্দ্র বর্ষের নয় বছর সৌরবর্ষের ৯ বছরের তুলনায় ৩ মাস কয়েক দিন আগে পূর্ণ হয়। আর সুক্ষ্মভাবে এ ব্যবধান নির্ণয় করতে হলে হিসাব করে বের করতে হবে যে কোন ঋতুতে এবং কোন মাসে জন্মগ্রহণ করেছে। (ইস্তিফতা)
 যে মেয়ের সন্দেহ রয়েছে যে বয়সের দিক থেকে সে বালেগ হয়েছে কি হয়নি আর এমতাবস্থায় যদি তার থেকে হাইযের বৈশিষ্ট্য সম্পন্ন কোন রক্ত নির্গত হয় তাহলে সে যদি উক্ত রক্তকে হাইয হওয়ার ব্যাপারে বিশ্বাস করতে পারে তাহলে সেটাই তার বালেগ হওয়ার আলামত হিসেবে এবং হাইযের রক্ত হিসেবে গণ্য হওয়াটা অসম্ভব কিছু নয়। অন্যথায় সে সম্পর্কে ভেবে দেখতে হবে এবং আপত্তি রয়েছে। (তাহরিরুল উসিলা, খঃ ১, পৃঃ ৪২, মাঃ ২)

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔