আয়াতুল্লাহ ড. আলীরেযা আ’রাফী

by Rashed Hossain

আয়াতুল্লাহ ড. আলীরেযা আ’রাফী বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব

লেখন ও সংকলন : মোঃ ইকবাল
প্রকাশক, পাক্ষিক ফজর

ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বনামধন্য আল-মোস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট (চ্যান্সেলর) আয়াতুল্লাহ ড. আলীরেযা আ’রাফী ইরানের ইয়াযদ প্রদেশের মেবদ শহরে ১৯৫৯ সালে এক সম্ভ্রান্ত মুসলিম ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আয়াতুল্লাহ মোহাম্মদ ইব্রাহীম আল-আ’রাফী ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহান স্থাপতি আয়াতুল্লাহ আল উজমা হযরত ইমাম খোমেনী (রহ.) এর ঘনিষ্ট সহচর ছিলেন।
আয়াতুল্লাহ ড. আলীরেযা আ’রাফী ইরানের ধর্মীয় নগরী কোমের বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্মতত্ত্বের উপর ব্যাপক পড়াশুনা এবং জীবনের দীর্ঘ সময় ইসলামি ফেকাহ শাস্ত্র ও ফেকাহশাস্ত্রের নীতিমালা সম্পর্কে গবেষণা করে একজন মুজতাহিদ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে আল-মোস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাফল্যের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে প্রশংসিত ও সুনাম অর্জনে সক্ষম হয়েছে।
আয়াতুল্লাহ ড. আলীরেযা আ’রাফী কেবল একজন ধর্মতত্ত্ববিদই নন বরং একজন প্রথম সারির লেখক, গবেষক, শিক্ষক ও সুবক্তা হিসেবে নিজেকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করেছেন।
শিক্ষা, গবেষণা এবং ইরানের রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে তাঁর সংশ্লিষ্টতা এবং অত্যন্ত দক্ষতার সাথে সেসব দায়িত্ব পালন সত্যিই ঈর্ষনীয় একটি বিষয়। এই স্বল্প পরিসরে তা তুলে ধরা সম্ভব নয়।
এখানে আমরা তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের কিছু কিছু দিক তুলে ধরার চেষ্টা করবো। প্রসঙ্গক্রমে বলে রাখা ভাল যে, আল-মোস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় বিখ্যাত কোম নগরীতে অবস্থিত এবং আয়াতুল্লাহ ড. আলীরেযা আ’রাফী পবিত্র নগরী কোম এর ইমামে জুমা’ ও জামা’ত হিসেবে নিয়োজিত যা ইসলামের দৃষ্টিকোন থেকে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদ।
আয়াতুল্লাহ ড. আলীরেযা আ’রাফী অতীতে যে সকল প্রতিষ্ঠান, সংস্থা ও ক্ষেত্রসমূহে দায়িত্ব পালন করেছেন সেগুলো এখানে উল্লেখ না করে বর্তমানে তিনি যে সকল প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সাথে সংশ্লিষ্ট আছেন শুধুমাত্র সেগুলোই অত্র নিবন্ধে উল্লেখ করার প্রয়াসী হবো।

পূর্বেই উল্লেখ করেছি যে, আয়াতুল্লাহ ড. আলীরেযা আ’রাফী ইরানের একজন স্বনামধন্য মুজতাহিদ, পবিত্র নগরী কোম এর ইমামে জুমা’ এবং আল-মোস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেসিডেন্ট (চ্যান্সেলর)। এছাড়া যে সকল রাষ্ট্রীয়, ধর্মীয়, শিক্ষা-সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত এখানে তা সংক্ষেপে উল্লেখ করা হল:

কর্ম অভিজ্ঞতাঃ
১। সদস্য, অভিভাবক পরিষদ (গার্ডিয়ান কাউন্সিল), তেহরান।
২। পরিষদ সদস্য, সাংস্কৃতিক বিপ্লবের সর্বোচ্চ পরিষদ।
৩। ডীন, বিজ্ঞান শিক্ষা অনুষদ এবং হাওযা ও বিশ্বাবিদ্যালয়ের গবেষণা ইন্সটিটিউট।
৪। পরিষদ সদস্য, এন্ডোমেন্ট ও বিনেভলেন্ট বিষয়ক সংস্থা, কালচারাল ও ইসলামিক গাইডেন্স বিষয়ক মন্ত্রনালয়।
৫। সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, ইন্টারন্যাশেনাল সেন্টার ফর ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক সেমিনারি সংস্থা, কোম।
৬। সদস্য, বোর্ড অব ডিরেক্টরস, দি সেন্টার ফর ইসলামিক সেমিনারিজ, কোম।
৭। প্রতিষ্ঠাতা এবং পরিষদ চেয়ারম্যান, সেন্টার ফর ফিলোজফি এ্যান্ড মিস্টিসিজম, কোম।
৮। পৃষ্ঠপোষক, ইসলামিক সেমিনারি অব মিবদ।
৯। পরিষদ সদস্য, কুরানিক সায়েন্স ও জেনেটিক রিসার্চ সেন্টার, ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (পায়ামে নুর বিশ্ববিদ্যালয়)।
১০। প্রধান সম্পাদক, ত্রৈমাসিক সাময়িকী, হাওযা ও বিশ্ববিদ্যালয়, কোম।
১১। প্রধান সম্পাদক, ইসলামী শিক্ষা সংক্রান্ত দ্বি-মাসিক পত্রিকা।
১২। সদস্য, জামায়ে মুর্দারেসীন (ইরানের বিখ্যাত ধর্মতত্ত্ববিদগণের শক্তিশালী পরিষদ)
১৩। পরিষদ সদস্য, দি সুপ্রীম কাউন্সিল ফর স্ট্রাটেজিক প্লানিং অব দি মিনিস্ট্রী অব এডুকেশন, ইরান।
১৪। কো-অডিনেটর, অরগানাইজেশন ফর এডুকেশনাল রিসার্চ এন্ড প্লানিং অব দি মিনিস্ট্রী অব এডুকেশন।
১৫। প্রধান সম্পাদক, দ্বি-মাসিক সাময়িকী জুসতারহে ইকতিসাদি।
আয়াতুল্লাহ ড. আলীরেযা আ’রাফী ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি একজন শক্তিমান লেখক ও গবেষক হিসেবেও তাঁর ব্যাপক সুখ্যাতি আছে। ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তাঁর গবেষণাপত্র ইরানের বিভিন্ন পত্র-পত্রিকা ও গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়ে আসছে। ধর্মতত্ত্ব, অর্থনীতি, ইসলামি আইন, হাদীসশাস্ত্র, দর্শনশাস্ত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তাঁর লেখা গ্রন্থের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ।
আমরা আল-মোস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি এবং অত্র বিশ্ববিদ্যালয়ের কর্ণধার আয়াতুল্লাহ ড. আলীরেযা আ’রাফীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।###

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔