খণ্ডিত তাকলীদ

খণ্ডিত তাকলীদ বলতে বুঝায় তাকলীদকে অংশে অংশে বিভক্ত করা এবং প্রত্যেক অংশের আহকামের জন্য ঐ অংশের সবচেয়ে আ’লাম মুজতাহিদকে তাকলীদ করা

by Shihab Iqbal

মাসআলা (৩৩): একজন তাকলীদকারী শারয়ী আহকামের প্রত্যেক অংশের জন্য ঐ অংশে যে মুজতাহিদ অধিকতর পাণ্ডিত্য ও দক্ষতার অধিকারী তাঁকে তাকলীদ করতে পারবে। উদাহরণস্বরূপ ইবাদাতের অংশে একজন মুজতাহিদকে এবং মুআমালাত (তথা লেনদেন) সংক্রান্ত অংশে অপর একজন মুজতাহিকে তাকলীদ করল। অথবা ব্যক্তিগত হুকুম-আহকামের ক্ষেত্রে একজনকে আর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক হুকুম আহকামের ক্ষেত্রে আরেক জনকে তাকলীদ করল। বরং মুকাল্লাফ ব্যক্তি যেসব মাসআলায় কোনো মুজতাহিদকে তাকলীদ করতে চায় তিনি যদি উক্ত মাসআলায় আ’লাম সুপ্রমাণিত হয়ে থাকেন তাহলে এহতিয়াতে ওয়াজিব অনুসারে যদি প্রয়োজনীয় মাসআলায় মতভিন্নতা থাকে সেক্ষেত্রে তাকলীদকারীর জন্য খণ্ডিত তাকলীদ করা ওয়াজিব হবে।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔