মুফরাদা ওমরাহ’র মুস্তাহাব বিষয়

by Syed Yesin Mehedi

১০৬৬. জেনে রাখতে হবে যে, হজ্বের আমলসমূহ থেকে অবসর হওয়ার পর যদি সম্ভব হয়, তাহলে মুস্তাহাব হলো মুফরাদা ওমরাহ পালন করা। আর এই ওমরাহ ও পূর্ববর্তী ওমরাহর মধ্যবর্তী বাঞ্ছিত ব্যবধান নিয়ে মতবিরোধ রয়েছে। আর সতর্কতা হলো একমাসের কম সময়ে হলে রাজা’ বা সন্তুষ্টি লাভের নিয়তে পালন করবে। এই ওমরাহ’র পদ্ধতি ইফরাদ হজ্ব ও মুফরাদা ওমরাহ’র পদ্ধতিতে বর্ণিত হয়েছে।

বিদায়ী তাওয়াফ

১০৬৭. যে ব্যক্তি মক্কা থেকে বের হয়ে যেতে চায় তার জন্য মুস্তাহাব হলো বিদায়ী তাওয়াফ করা। আর তার প্রত্যেক পাকে সম্ভব হলে হাজারুল আসওয়াদ এবং রোকনে ইয়ামানিকে চুম্বন করবে। আর যখন মুস্তাজার-এ পৌঁছবে তখন উক্ত স্থান সম্পর্কিত যেসব মুস্তাহাব বিষয় ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, সেগুলো পালন করবে। আর যা চায় দোয়া করবে। তারপর হাজারুল আসওয়াদকে চুম্বন করবে এবং নিজের পেটকে পবিত্র কাবাঘরের সাথে লাগিয়ে একটি হাত হাজারুল আসওয়াদের ওপরে এবং অপর হাতটি দরজার দিকে রেখে আল্লাহর হাম্দ ও ছানা পাঠ করবে এবং মুহাম্মদ (সাঃ) ও তাঁর পবিত্র বংশধরদের ওপর দরূদ প্রেরণ করবে এবং এ দোয়াটি পড়বে:

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد عَبْدِكَ وَ رَسُولِكَ وَ نَبِيِّكَ وَ أَمِينِكَ وَ حَبِيكَ وَ نَجِيكَ وَ

خبَرَتِكَ مِنْ خَلْقِكَ، اللَّهُمَّ كَمَا بَلَغَ رِسالَاتِكَ وَ جَاهَدَ فِي سَبِيلِكَ وَ صَدَعَ بِأَمْرِكَ وَ أُوذِيَ فِي جَنْبِكَ وَ عَبَدَكَ حَتَّى أَتَاهُ الْيَقِينُ اللَّهُمَّ أَقْلِبْنِي مُفْلِحًا مُنْجِحاً مُسْتَجَابًا بِأَفْضَلِ مَا يَرْجِعُ بِهِ أَحَدٌ

مِن وُفْدِكَ مِنَ الْمَغْفِرَةِ وَ الْبَرَكَةِ وَ الرَّحْمَةِ وَ الرَّضْوانِ وَالْعَافِيَةِ . উচ্চারণ : ‘আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাছুলিকা ওয়া নাবিয়্যিকা ওয়া আমিনিকা ওয়া হাবিবিকা ওয়া নাজিয়্যিকা ওয়া খিয়ারাতিকা মিন খালকিক। আল্লাহুম্মা কামা বাল্লাগা রিছালাতিকা ওয়া জাহাদা ফি ছাবিলিকা ওয়া ছাদাআ বিআমরিকা ওয়া উযিয়া ফি জাম্বিকা ওয়া আবাদাকা হাত্তা আতাহুল ইয়াকীন। আল্লাহুম্মা আক্লিবনি মুফলিহান মুনজিহান মুস্তাজাবান বি আফদালি মা ইয়ারজিউ বিহী আহাদুম মিন উফদিকা মিনাল মাগফিরাতি ওয়া বারাকাতি ওয়ার রাহমাতি ওয়ার রিদওয়ানি ওয়াল আফিয়াহ্।”

আর বের হয়ে আসার সময় মুস্তাহাব হলো রোকনে শামীর বিপরীতে অবস্থিত ‘বাব-উ হান্নাতিন’ নামক দরজা দিয়ে বের হওয়া আর আল্লাহর নিকটে ফিরে আসার তৌফিক প্রার্থনা করবে। আর বের হয়ে যাওয়ার সময় এক দেরহাম দ্বারা খোরমা কিনে তা ফকিরদের মধ্যে দান করে দেবে।

(সূত্র :হজ্ব নির্দেশিকা, সংকলনেঃ মোহাম্মদ হুসেইন ফাল্লাহযাদেহ)

 

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔