পবিত্র মক্কা শরীফের আরো কিছু মুস্তাহাব কাজ

by Shihab Iqbal

১০৬৫. পবিত্র মক্কা শরীফের আরো কিছু মুস্তাহাব কাজ নিম্নরূপ:

 ১. বেশি বেশি আল্লাহর যিকির করা এবং কুরআন পড়া।

 ২. কুরআন খতম করা।

 ৩. যমযমের পানি পান করা ও অতঃপর এই দোয়াটি পড়া:

 اللَّهُمَّ اجْعَلْهُ عِلْمًا نَافِعًا وَ رِزْقًا وَاسِعًا وَشِفَاء مِنْ كُلِّ دَاء وَ سَلَّم

 উচ্চারণ : আল্লাহুম্মার্জ আল্হু ইলমান নাফিআন ওয়া রিযকান ওয়াছিআন ওয়া শিফাআম মিন কুল্লি দায়িন ওয়া ছুকমিন।

 আরো বলবে:

 بسم الله و بالله و الشكر الله

 উচ্চারণ : বিস্মিল্লাহি ওয়া বিল্লাহি ওয়াশ্ শুরু লিল্লাহি।

 ৪. কাবার দিকে তাকানো এবং বার বার তা পুনরাবৃত্তি করা।

 ৫. প্রত্যেক দিনে রাতে দশবার তাওয়াফ করা, রাতের প্রথম ভাগে তিন তাওয়াফ, শেষ ভাগে তিন তাওয়াফ, আর সকাল হওয়ার পর দুই তাওয়াফ এবং যোহরের পরে দুই তাওয়াফ।

 ৬. মক্কায় অবস্থানকালে বছরের দিনগুলোর সংখ্যায় অর্থাৎ তিনশ’ ষাটবার তাওয়াফ করবে। আর যদি এই পরিমাণ না হয়, তাহলে বায়ান্ন বার। আর সেটাও

 যদি না হয়, তাহলে যতবার সে পারবে, করবে।

 ৭. পবিত্র ঘরের অভ্যন্তরে প্রবেশ করবে। বিশেষ করে যার জন্য এটা প্রথমবার মক্কায় সফর। আর প্রবেশ করার আগে গোসল করা মুস্তাহাব। প্রবেশ করার সময় বলবেঃ

 اللَّهُمَّ إِنَّكَ قُلْتُ وَ مَن دَخلَهُ كَانَ آمِنًا فَآمَى مِنْ عَذَابِ النَّارِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা কুল্লা ওয়া মান দাখালাহু কানা আমিনান, ফা আমিল্লী মিন আযাবিন্নার।

 অতঃপর দুই স্তম্ভের মাঝে লাল পাথরের ওপরে দুই রাকআত নামায পড়বে। প্রথম রাকআতে হামদের পরে ‘হামীম সিজদাহ এবং দ্বিতীয় রাকআতে হামদের পরে কুরআনের অন্যান্য স্থান হতে পঞ্চান্নটি আয়াত পড়বে।

 ৮. কাবার চারকোণের প্রত্যেকটি কোণায় দুই রাকআত করে নামায পড়বে। আর নামাযের পরে এই দোয়াটি পড়বে:

 اللَّهُمَّ مَنْ تَهَيَّاً أَوْ تَعَباً أو أعد أو استعد لوفادة إلى مَخْلُوق رِجَاءَ رَفْدِهِ وَ جَائِزَتِهِ وَ توافله فاليك ياسيدي تهيئتي و تعبتی و اعدادی و استعدادي رجاء رفدك وتوافلك و جائزتك فلا تخيب الْيَوْمَ رَجَائِي يَا مَنْ لا يَحِيبُ عَلَيْهِ سَائِلٌ وَ لَا يَنقُصُهُ نَائِلٌ فَإِنِّي لَمْ آتِكَ اليوم يعمل صالح قدمته ولا شفاعة مخلوق رجوله ولكنى أَتَيْتُكَ مُقراً بالظُّلْمِ وَ النِّسَاءَةِ على نفْسي فَانَّهُ لَا حُجَّةَ لِي وَ لا عُذْرَ فَأَسْأَلُكَ يَا مَنْ هُوَ كَذلك أَنْ تُصلى على محمد وآله و تعطینی مسألتی و تقلینی برغبتي و لا تردني مجبوها ممنوعاً وَ لا خَائِباً يَا عَظِيمُ يَا عَظِيمُ

 أرجوك للعظيم، أسألك ياعظيم أن تغفر لى الذئب العظيم لا إله إلا أنت .

 উচ্চারণ : আল্লাহুম্মা মান্ তাহাইয়্যা আউ তাআব্বাআ আউ আআন্দা আউয়িস্তাআদ্দা লিবিফাদাতি ইলা মাখলুকিন রাজাআ রিফদিহী ওয়া জায়িজাতিহী ওয়া নাউয়াফিলিহি ওয়া ফাউয়াছিলিহী ফা ইলাইকা ইয়া সায়্যিদি তাহইআতি ওয়া তা’বিয়াতি ওয়া ই’দাদি ওয়াছতি’দাদি রাজাআ রিদিকা ওয়া নাউয়াফিলিকা ওয়া জায়িযাতিকা, ফালা তুখাইয়্যিবিল ইয়াউমা রাজায়ি, ইয়া মান লা ইয়াখিবা আলাইহি ছায়িলুন ওয়া লা ইয়ানকুছুহু নায়িলুন। ফা ইন্নি লাম আতিকাল ইয়াউমা বিআ’মালিন ছালিহীন কাদ্দামতুহু ওয়া লা শাফাআতি মাখলুকিন রাজাউতুহু ওয়া লাকিন্নী আতাইতুকা মুকিররান বিষযুলমি ওয়াল ইছাআতি আলা নাফছি। ফা ইন্নাহু লা হুজ্জাতা লি ওয়ালা উয়া। ফাছআলুকা ইয়া মান হুয়া কাযালিকা আন তুছল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলিহী ওয়া তু’তিয়ানি মাছআলাতি ওয়া তাকলিবানি বিরাগবাতি। ওয়া লা তারুদ্দানি মাজবুহান মামুনাআন ওয়ালা খায়িবান ইয়া আযিমু ইয়া আযিমু ইয়া আযিম। আরজুকা লিল আযিমি, আছআলুকা ইয়া আযিমু আন তাগফিরা লিয়াখ্ যাবাল আযিমা লা ইলাহা ইল্লা আন্তা।

 আর কাবা থেকে বের হওয়ার সময় তিনবার ‘আল্লাহু আকবার’ বলা মুস্তাহাব। অতঃপর বলবেঃ

 اللَّهُمَّ لَا تَجْهَدْ بَلاءَنَا رَبَّنَا وَلَا تُسْمِت بنا أَعْدَاءنَا فَإِنَّكَ أَنتَ الصَار النَّافِعُ .

উচ্চারণ : আল্লাহুম্মা লা তাজ়হাদ বালাআনা রবব্বানা ওয়া লা তুমি বিনা আ’দাআনা ফাইন্নাকা আন্তা আদ-দ-ররুন্ নাফিউ।

 অতঃপর নিচে নেমে আসবে এবং সিঁড়িগুলো বাম হাতে রেখে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে সিঁড়িগুলোর নিকটে দুই রাকআত নামায পড়বে।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔