ইহরামের মুস্তাহাবসমূহ ও ইহরামের মাকরূহসমুহ

by Syed Yesin Mehedi

২৬৯. ইহরামের মুস্তাহাব কয়েকটি জিনিস :

১. পূর্বেই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে এবং তার গোঁফ ও নখকে ছেঁটে ফেলবে। আর বগলের নিচের এবং লজ্জাস্থানের লোমকে ব্লেড দিয়ে অপসারণ করে নেবে।

২. যে ব্যক্তি হজ্বের সংকল্প পোষণ করবে সে যিলকদ মাসের প্রথম থেকে এবং যে ব্যক্তি মুফরাদা ওমরাহ’র সংকল্প রাখে সে এক মাস পূর্বে মাথার চুল এবং দাঁড়ি রেখে দেবে।

৩. ইহরামের পূর্বে ইহরামের গোসল সম্পাদন করবে।

৪. ইহরামের কাপড় দুটো সূতী হতে হবে।

৫. ইহরামকে নিম্নবর্ণিত ধারাক্রম অনুযায়ী বাঁধবে। সক্ষম হলে যোহরের ফরয নামাযের পরে এবং সক্ষম না হলে অন্য কোন ফরয নামাযের পরে বাঁধবে। আর তাও সক্ষম না হলে ছয় কিম্বা দুই রাকাআত নফল নামাযের পরে বাঁধবে। প্রথম রাকআতে সূরা ফাতিহার পরে সূরা তাওহীদ এবং দ্বিতীয় রাকআতে সূরা জাহ্দ পাঠ করবে। আর ছয় রাকআত পড়া উত্তম। আর নামাযের পরে আল্লাহর প্রশংসা ও বন্দনা পাঠ করবে এবং মহানবী (সাঃ) ও তাঁর পবিত্র বংশের ওপর দরূদ প্রেরণ করবে। অতঃপর বলবেঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنْ تَجْعَلَنِي مِمَّنْ اسْتَجَابَ لَكَ وَ آمَنَ بِوَعْدِكَ وَ اتَّبَعَ أَمْرُكَ فَإِنِّي عَبْدُكَ وَ فِي قَبْضَتِكَ لا أُولى إلا ما وقيت ولا أخذ إِلَّا مَا اعْطَيْتَ وَ قَدْ ذَكَرْتُ الْحَجَّ فَأَسْأَلُكَ أَنْ تَعْزَمَ لِي عَلَيْهِ عَلَى كِتَابِكَ وَسُنَّةِ لَيْكَ صَلَواتِكَ عَلَيْهِ وَآلِهِ وَ تُقَوتِي عَلَى مَا ضَعَفْتُ وَ تُسَلَّمَ لِي مَنَاسِكي في يُسْرِ مِنْكَ وَ عَافِيَة وَ اجْعَلْنِي مِنْ وَقْدِكَ الَّذِي رَضِيْتُ وَ ارْتَضَيْتَ وَ سَمَّيْتَ وَ كَتَبْتَ ، اللهمَّ إلى أريدُ التَّمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ عَلَى كَتَابِكَ وَ سُنَّةِ نبِيِّكَ صَلَواتُكَ عَلَيْهِ وَآلِهِ فَإِنْ عَرَضَ لِي عَارِضَ يَحْسُنِي فَخَلَّنِي حَيْثُ حَبَسْتَنِي بِقَدَرِكَ الَّذِي قَدَّرَاتِ عَلَى اللَّهُمَّ إِنْ لَمْ تَكُنْ حُجَّةٌ فَعُمْرَةٌ أَحْرَمَ لَكَ شَعْرِي وَ بَشَرَى وَ لَحْمِي وَ دَمِي وَ عِظَامِي وَ مُتَّى وَ عَصَى مِنَ النِّسَاءِ وَ الشِّبَابِ وَ الطَّيِّبِ أَبْتَغِي بِذَالِكَ وَجْهَكَ وَ الدَّارَ

اى خرة

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আছআলুকা আন্ তাজআলানী মিম্মান ইস্তাজাব লাকা ওয়া আমানা বিওয়া’দিকা ওয়াত্তাবাআ আমরাক্। ফা ইন্নি আব্দুকা ওয়া ফি কাবদাতিকা লা উ-কা ইল্লা মা ওয়াকাইত। ওয়া লা আখুযু ইল্লা মা আতাইত্। ওয়া কদ্ যাকারতাল হাজ্জা ফাছ আলুকা আন্ তা’যিমা লি আলাইহী আলা কিতাবিকা ওয়া ছুন্নাতি নাবিয়্যিকা ছালাওয়াতুকা আলাইহী ওয়া আলিহী। ওয়া তুকাওইয়ানি আলা মা দাউফতু ওয়া তুছাল্লিমা লি মানাছিকী ফি ইউছরিম্ মিল্কা ওয়া আফিয়াহ্। ওয়াজ আল্নী মিন্ ওয়াফদিকাল্লাযি রদিইতা ওয়ার তাদাইতা ওয়া ছাম্মাইতা ওয়া কাতাবর্তা। আল্লাহুম্মা ইন্নি খারাজতু মিন শুক্কাতিন বায়িদাতিন ওয়ানফাকতু মালি ইবতিগাআ মারদাতিক, আল্লাহুম্মা ফা তাম্মিম লি হাজ্জাতি ওয়া উম্মাতি। আল্লাহুম্মা ইন্নি উরিদুত তামাত্তুআ বিল উমরাতি ইলাল হাজ্জি আলা কিতাবিকা ওয়া ছুন্নাতি নাবিয়্যিকা ছালাওয়াতুকা আলাইহী ওয়া আলিহ্। ফা ইন আরাদা লি আ-রিদুন ইয়াবিছুনী ফা খাল্লিনী হাইছু হাবাছতানি বি কাদারিকাল্লাযি কাদ্দারতা আলাইয়্যা। আল্লাহুম্মা ইন্‌ লাম তাকুন্ হাজ্জাতান ফা উমরাতান। আহরামা লাকা শা’রী ওয়া বাশারী ওয়া লাহমী ওয়া দামী ওয়া ইযামী ওয়া মুখখী ওয়া আছাবী মিনান্নিছায়ী ওয়াছ ছিয়াবী ওয়াত তী-বি আবতাগী বি যালিকা ওয়াজহাকা ওয়াদ্দা-রাল আখিরাহ্

৬. ইহরামের কাপড় দু’টি পরিধান করার সময় বলবেঃ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَزَقَنِي ما أوارى بِهِ عَوْرَتِي وَ أَوَدِّى فِيهِ فَرْضِي وَ أَعْبُدُ فِيهِ رَبِّي وَ انتهى فِيهِ إِلَى مَا أَمَرَنِي الْحَمْدُ لِلَّهِ الَّذِي قَصَدْتُهُ فَيَلُعْنِي وَ أَرَدْتُهُ فَأَعَاتَنِي وَقَبِلَنِي وَلَمْ يَقْطَعْ بی و وَجْهَهُ أَرَدْتُ فَسَلَّمَنِي فَهُوَ حِصْنِي وَ كَهْفِي وَ حِرْزَ وَ ظَهْرِي وَ مَلَاذِي وَ رَجَائِي

و ملجاى و ذخرى و عُدَّتِي فِي شِدَّتِي وَ رَجَائِي –

উচ্চারণ : আলহামদুলিল্লাহিল্লাযি রাযাকানি মা উওয়ারি বিহী আউরাতি ওয়া উআদ্দি ফিহী ফারদী। ওয়া’আবুদু ফিহী রাব্বি ওয়ানতাহী ফিহী ইলা মা আমারানি। আল্ হামদুলিল্লাহিল্লাযি কাছাতুহু ফাবাল্লাগানী। ওয়া আরাদতুহু ফা আঅনানী ওয়া কাবিলানী ওয়া লাম্ ইয়াক্তা বি ওয়া ওয়াজহাহু আরাফতু ফাছাল্লামানি। ফাহুয়া হিছনী ওয়া কাহফী ওয়া হিরযী ওয়া যাহুরী ওয়া মালাযি ওয়া রাজায়ী ওয়া মানজাইয়া ওয়া যুখরী ওয়া উদ্দাতি ফি শিদ্দাতি ওয়া রাখায়ী।

৭. ইহরামের অবস্থায় তালবিয়্যাহকে পুনরাবৃত্তি করবে বিশেষ করে এই সময়গুলোতে:

ক. ঘুম থেকে উঠার সময়

খ. প্রত্যেক ওয়াজিব ও মুস্তাহাব নামাযের পরে

গ. বাহনের কাছে পৌঁছানোর সময়ে

ঘ. টিলার উপরে ওঠার সময় কিম্বা তা বেয়ে নিচে নামার সময়

ড. বাহনে আরোহন করার সময় কিম্বা তা থেকে অবতরণের সময়

চ. শেষ রাতে

ছ. সেহরীর সময়

জ. মাসিক বা প্রসবাস্তিক স্রাবরত অবস্থার নারীরাও এসব তালবিয়্যাহ বলবে।

তামার ওমরাহ পালনকারী ব্যক্তির জন্য ওমরা’য় তার তালবিয়্যাহ বলা মক্কার ঘরবাড়িগুলোকে দেখতে না পাওয়া পর্যন্ত অব্যাহত রাখবে। কিন্তু হজ্বের তালবিয়্যাহ আরাফাতের দিনের যোহর (শুরু হওয়া) পর্যন্ত অব্যাহত থাকবে।

 ইহরামের মাকরূহসমুহ

২৭০. ইহরামের মাকরূহ জিনিস কয়েকটি:

১. কালো কাপড়ের ইহরাম পরা, আর সাদা কাপড়ের ইহরামই উত্তম।

২. ইহরাম বাঁধা ব্যক্তির জন্য হলুদ রঙের বেডশীট ও বালিশে শোয়া।

৩. ময়লা কাপড়ে ইহরাম বাঁধা। আর কাপড় যদি ইহরাম অবস্থায় ময়লা হয়, তাহলে উত্তম হলো ইহরামকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইহরাম অবস্থায় থাকবে ততক্ষণ তা ধোবে না।

৪. ষ্টাইপ কাপড়ে ইহরাম বাঁধা।

৫. ইহরামের আগে লাগানো মেহেদীর দাগ যদি ইহরামের অবস্থা পর্যন্ত অবশিষ্ট থাকে।

৬. গোসল করা। আরো উত্তম হলো ইহরামকারী ব্যক্তি নিজ শরীরকে ছোবড়া ইত্যাদি দ্বারা ডলবে না।

৭. ইহরামধারী ব্যক্তিকে কেউ ডাকলে তার উত্তরে লাব্বাইকা বলা।

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔