খুমসের আহকাম

হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়েদ আলী খামেনেয়ী (মুদ্দা যিল্লুহু )- এর ফতোয়া অনুযায়ী সংকলিত

by Syed Yesin Mehedi

কাজের হাতিয়ার ও যন্ত্রপাতি
মাসআলা (১১৩৯): কাজের হাতিয়ার ও যন্ত্রপাতি পুঁজির হুকুমে পড়বে। অর্থাৎ যদি তা উপার্জিত টাকা দ্বারা খরিদ করা হয়ে থাকে তাহলে তাতে খুমস রয়েছে। কাজেই যে গাড়ি কাজ ও ব্যবসায়ের কার্যাদি সম্পাদন করার জন্য খরিদ করা হয়েছে তার খুমস পরিশোধ করা ওয়াজিব।
পুঁজির বৃদ্ধি ও বিকাশ
মাসআলা (১১৪০): যে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং তার খরিদ্দার রয়েছে, কিন্তু ব্যবসায়ী লোকটি আরো বেশি লাভ করার উদ্দেশ্যে পণ্যটি বিক্রয় করলো না। তার উচিত, খুমসবর্ষ উত্তীর্ণ হওয়ার পর ঐ বৃদ্ধিপ্রাপ্ত মূল্যের খূমস পরিশোধ করা। তবে যে পণ্য খুমসবর্ষের শেষবধি বিক্রয় হয়নি এবং তা ক্রয়ের জন্য কোনো খরিদ্দার পাওয়া যায়নি, এরূপ পণ্যের বৃদ্ধিপ্রাপ্ত মূল্যের খুমস পরিশোধ করা আপাতত ওয়াজিব নয়। বরং বৃদ্ধিপ্রাপ্ত মূল্য ঐ বছরের আয়ের অংশ হবে যখন তা বিক্রয়ের সম্ভাবনা তৈরী হবে।
মাসআলা (১১৪১): যদি খূমস প্রদত্ত টাকা দ্বারা বিক্রয়ের উদ্দেশ্যে কোনো পণ্য খরিদ করে এবং কিছুদিন পরে তা বিক্রয় করে, তাহলে তার ক্রয়মূল্যের অতিরিক্ত যে পরিাণ টাকা লাভ করবে তা তার ব্যবসায়ের আয় হিসাবে গণ্য হবে এবং তার জীবন নির্বাহ খরচের উদ্বৃত্ত অংশের খুমস আদায় করতে হবে।

সূত্রঃ রেসালায়ে মুস্তাখাব আল-আহকাম  বই থেকে সংগ্রহীত

হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়েদ আলী খামেনেয়ী (মুদ্দা যিল্লুহু )- এর ফতোয়া অনুযায়ী সংকলিত

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔