খুমসের আহকাম

হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়েদ আলী খামেনেয়ী (মুদ্দা যিল্লুহু )- এর ফতোয়া অনুযায়ী সংকলিত

by Syed Yesin Mehedi

খুমসবর্ষের সূচনা নির্ধারণ
মাসআলা (১১৭৭ : খুমসবর্ষের সূচনা মুকাল্লাফ ব্যক্তির পক্ষ হতে নির্ধারণ করার প্রয়োজন পড়ে না। (অন্য কথায় বলা যায়, খুমসবর্ষের সূচনা মুকাল্লাফ ব্যক্তির পক্ষ হতে নির্ধারণ করার মাধ্যমে নির্দিষ্ট হয় না।) বরং এটা একটি বাস্তব ব্যাপার এবং স্বয়ংক্রিয়ভাবে বছরের আয় রোজগার করার ধরন ও পদ্ধতির মাধ্যমেই নির্ধারিত হয়। কাজেই শ্রমজীবী ও কর্মচারী শ্রেণীর ক্ষেত্রে খুমসবর্ষের সূচনা ঘটে তাদের কাজের পারিশ্রমিক হিসাবে যেদিন প্রথম আয় প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে সেদিন থেকেই। একইভাবে ব্যবসায়ী ও দোকানীদের খুমসবর্ষের সূচনা হয় তাদের ক্রয়-বিক্রয়ের দিন হতে। আর কৃষকদের খুমসবর্ষের সূচনা হয় প্রথম কৃষিজ ফসল ঘরে তোলার দিন থেকে।
মাসআলা (১১৭৮) : উপরে যেভাবে বলা হলো, বেতনভোগী লোকদের (শ্রমজীবী হোক আর কর্মচারী বা অন্য কোনো শ্রেণী-পেশারই হোক) ক্ষেত্রে খুমস বর্ষের সূচনা সেদিন থেকেই শুরু হবে যেদিন প্রথম তাদের মজুরি কিংবা বেতন হাতে পাবে, অথবা হাতে পাওয়ার সম্ভাবনা থাকবে, কাজ শুরুর দিন থেকে নয়।
মাসআলা (১১৭৯) : খুমসবর্ষকে চান্দ্রবর্ষ অথবা সৌরবর্ষ যে কোনো একটি নির্ধারণ করা যেতে পারে। তা নির্বাচনের ব্যাপারে মুকাল্লাফ স্বাধীন।

সূত্রঃ রেসালায়ে মুস্তাখাব আল-আহকাম  বই থেকে সংগ্রহীত

হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়েদ আলী খামেনেয়ী (মুদ্দা যিল্লুহু )- এর ফতোয়া অনুযায়ী সংকলিত

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔